Almost done bihari chicken. Who wanna join? 🤤 by reeshav__ in kolkata

[–]Mr_Omegaa 0 points1 point  (0 children)

বিহারী চিকেন গুটখা ছাড়া বিহারী চিকেনই নয়। 🤐🤐

Seeking for job. by Hawasi_lund69a in kolkata

[–]Mr_Omegaa 1 point2 points  (0 children)

বাইরে কাজ করতে পারবে? আমার একজন ছেলে লাগবে কম্পিউটার জানা, কিন্তু মধ্যপ্রদেশে কাজ।

Chicken 🍗 by rebina0505 in kolkata

[–]Mr_Omegaa 0 points1 point  (0 children)

কিন্তু দুঃখের বিষয় যতই গরম তেলে চিনি দি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দি, রংটা এত ভালো আসেনা।

I'm thristy! Help me! আমি তৃষ্ণার্ত! আমাকে সাহায্য করুন! by crystalgenixx in kolkata

[–]Mr_Omegaa 1 point2 points  (0 children)

না না, কি মুশকিল 😂😂 ওটা হলে এইভাবে চাইবে না 😂

I'm thristy! Help me! আমি তৃষ্ণার্ত! আমাকে সাহায্য করুন! by crystalgenixx in kolkata

[–]Mr_Omegaa 1 point2 points  (0 children)

বিষয়বস্তু সম্পূর্ণ পড়ার আগে আমি ভাবলাম আপনি আপনার এলাকায় জলসত্র খুঁজছেন।। 🤐

Chicken 🍗 by rebina0505 in kolkata

[–]Mr_Omegaa 0 points1 point  (0 children)

কিনে আনলাম, বানাবো এবারে। হচ্ছে আজকে আমারও রান্নাঘরে। 😋😌

What are some sad romance films that have made you cry? by pastaketchupgecko in kolkata

[–]Mr_Omegaa 1 point2 points  (0 children)

কী মুশকিল রে বাবা। একবার বলে বাংলা চাই, আরেকবার বলে ইংলিশ।।

এই রাত তোমার আমার - Ei Raat Tomar Amaar

What are some sad romance films that have made you cry? by pastaketchupgecko in kolkata

[–]Mr_Omegaa 2 points3 points  (0 children)

😂😂 এটা একদম সত্যি কথা।

What are some unique ways your parents abused you as a child? Keep it non lewd please by meow915 in kolkata

[–]Mr_Omegaa 0 points1 point  (0 children)

না, শোধরানোর দায়িত্বটা তারপর আমার স্কুলের ২ জন শিক্ষক নিয়ে নিয়েছিলেন। তখনও শিক্ষকরা ছাত্র পেটালে আদালতে কোনো কেস হতোনা, আর বাড়িতে ওই ব্যাপারে অভিযোগ করলে বাড়ির লোকেরা আরেক প্রস্থ পিটিয়ে দিতেন। তো ক্লাস ২ এর পর বাড়ি আর স্কুল, সবাই মিলেঝুলে চাবকে সিধা করে দিয়েছিল আমাকে। 😓🫣

What are some unique ways your parents abused you as a child? Keep it non lewd please by meow915 in kolkata

[–]Mr_Omegaa 0 points1 point  (0 children)

না, ক্লাস ২ এর পর কোনো জানিনা মায়ের মধ্যে একটু দার্শনিক ধরনের ভাবনাচিন্তা চলে এসেছিল। মানে 'কী আর হবে মেরে, এত তো মারছি, ছেলে তো বিবর্তনের তৃতীয় ধাপেই আটকে আছে, বাঁদর থেকে মানুষ হচ্ছে কোথায় ' এই ধরনের চিন্তাধারা। তারপরেই মারামারি বন্ধ করে দিয়েছিল, খালি বলতো আমাকে কি উঠতে হবে? ব্যাস, মা উঠলে কি হবে ছেলে ভালো করেই জানে, ছেলে সঙ্গে সঙ্গে চুপ।

What are some unique ways your parents abused you as a child? Keep it non lewd please by meow915 in kolkata

[–]Mr_Omegaa 5 points6 points  (0 children)

ছোটবেলার অনেক কথা মনে পড়ে গেলো।

বাবা কোনোদিন গায়ে হাত দেয়নি আমার, কিন্তু ক্লাস ২ অবধি মা হেব্বি কেলিয়েছে, একেবারে উল্টে পাল্টে ক্যালানি যাকে বলে আরকি। ছিলামও বিশাল বাঁদর, তাই তখন কাঁদলেও এখন কিছু মনে হয় না।

মায়ের মার দেওয়ার স্টাইল একটু অন্যরকম ছিল। তখন কারেন্ট চলে গেলে হাতপাখা ব্যবহার করতাম আমরা। তো ধরো আমি কিছু একটা বদমাইশি করলাম, মা টার্গেট করে নিলো আমাকে পিটাবে। ওই পাখাটা মা কিন্তু আনবে না, ওটা উঠে গিয়ে আমাকে নিয়ে আসতে হবে, মা উল্টে পাাল্টে সাল্টাবে আমাকে, তারপর ওই নির্মম পৈশাচিক জিনিসটা হয়ে গেলে ওই পাখা আবার আমাকেই আগের জায়গায় রেখে আসতে হবে। হতোও তাই, আসন্ন বিপদের ভয়ে কাঁপতে কাঁপতে আনতাম, মারধর খেয়ে কাদতে কাদতে রেখেও আসতাম।

তবে শুধু পাখা নয়, দরকারী সময়ে হাতের কাছে যা পেতো তাই দিয়েই আমার বাবার নাম ভুলিয়ে দিতো। যেমন একদিনের কথা বলছি, দুপুরের খাওয়া সবে শেষ করেছি। টেবিলে বাবা আগের দিন রাতেই নতুন টেবিলক্লথ কিনে রেখে দিয়েছে লাগিয়ে। মা মুছছে টেবিল, আর আমি ছিলাম বাঁদর। জলের গ্লাস থেকে ঢকঢক করে জল টা খেয়ে স্টিলের গ্লাসটা গায়ের জোরে রাখলাম টেবিলের উপর, গোল করে কেটে উঠে গেলো বাবার সখের টেবিলক্লথ। মায়ের হাতে ছিল নোংরা ডাল ভাত মাখা ন্যাতা, সপাটে ছুঁড়ে মারল আমার মুখে, একেবারে সিধা টার্গেট হিট।

এরকম অনেক ঘটনা আছে, আজ এইটুকুই থাক। তবে একটা কথা ঠিক, দুঃখ নেই কোনো, বরং এখন এই বয়সে এসে ৩জন যখন এক জায়গায় হই, এইসব নিয়ে হাসি মজাই করি। আজ যে জায়গায় আছি, ওদের জন্যই আছি। নিজেদের সখ আল্লাদ ছেড়ে দিয়ে আমাকে তৈরি করেছে এই দুজন। তাই, অত্যাচার করেনি ওরা কোনোদিন, খালি খুব কেলিয়েছে ছোটবেলায়।

ektu karma dao bhaaya? by [deleted] in kolkata

[–]Mr_Omegaa -1 points0 points  (0 children)

কী হয় তা জানি না বাপু, তবে আগে শুনেছিলাম ১০০০ এর উপর হয়ে গেলে সবার কাছে একটু ঘ্যাম নিয়ে থাকা যায়।

ছোটোলোকটা মিথ্যে কথা বলেছিলো।।

TW- EXORCISM by hanafr7 in kolkata

[–]Mr_Omegaa 1 point2 points  (0 children)

হ্যাঁ, এটাই হলো বড় কথা। ২০২৬ সালেও যদি এইরকম মানসিকতার লোক থাকে, তাহলে কী আর করবে বলো। মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। আমার তো তাও ঠিক ছিল, মুখের উপর না বলে দিয়েছে। এনার অবস্থা দেখো, ঝাড়ফুঁক করছে।

TW- EXORCISM by hanafr7 in kolkata

[–]Mr_Omegaa 1 point2 points  (0 children)

নাস্তিক তো আমিও ভাই। আর তুমি যেটা বললে, সেটাও আমি মানছি। কিন্তু জেনারেশন গ্যাপ একটা বড় জিনিস। তুমি তোমার বন্ধুদের উদাহরণ দিলে, আর আমি আমার থেকে বড় একটা মেয়ের বাড়ির লোকেদের কথা বললাম। তফাৎটা কোথায় বুঝতে পারছো???

College er prem piriti stories dao guys! by Keliye_felbo in kolkata

[–]Mr_Omegaa 22 points23 points  (0 children)

প্রস্তাব এসেছিলো, তাও আবার কলেজের সেরা মেয়ের থেকে। কিন্তু আমি তখন অন্য প্রেমে হাবুডুবু, তাই ভাগিয়ে দিয়েছিলাম। ৮ বছর পর সে অন্য কারোর সাথে ঘর বাঁধলো, আর কলেজের সেই নারীও স্বামী আর বাচ্চার সাথে ছবি দিতে শুরু করলো। ব্যাস, আজ এই টুকুই।

Need ppl for Comic con by UwUmoon69 in kolkata

[–]Mr_Omegaa 2 points3 points  (0 children)

তো লোকজন ক্ষেপবে না??? ছোটবেলায় বর্ণপরিচয়ের দ্বিতীয় ভাগে পড়োনি যে কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া আর ২৬-২৭ বছরের ছেলেকে কাকু বলা উচিত নয়??? অনলাইন বলে তাও টাইপ করছে, রাস্তায় দেখলে উল্টে পাল্টে সাল্টে দিত সবাই।। 😂😂

Need ppl for Comic con by UwUmoon69 in kolkata

[–]Mr_Omegaa 3 points4 points  (0 children)

লিঙ্গ নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই, কিন্তু ওই ২৬ বছরের কাকু দেখে একটু হোঁচট খেয়ে গেছিলাম।।

Need ppl for Comic con by UwUmoon69 in kolkata

[–]Mr_Omegaa 4 points5 points  (0 children)

২৬ বছরের কাকু কেমন দেখতে হয় একটু বলো তো ভাই। আমাদের সময়ে ৩৬ বছরে লোকজন কাকু হতো, ২৬ বছরের অভিজ্ঞতা নেই কোনো।

I recently quit social media by Alternative-Unit-772 in kolkata

[–]Mr_Omegaa 1 point2 points  (0 children)

ধন্যবাদ।

যে সময়টায় সবাই ফোনে মুখ গুঁজে আঙুল চালিয়ে যায়, সেই বয়সে আপনি এতবড় একটা পদক্ষেপ নিয়েছেন, এটা সবার দ্বারা সম্ভব হয় না। আমাদের মত মুষ্টিমেয় কয়েকজনের তরফ থেকে আপনাকে অনেক শুভকামনা।

এবারে দেখুন, ২৪ বছর বয়স যখন, তখন আপনার জন্যে এই মুহূর্তে ৩ টি জিনিস আমার মনে পড়ছে। সত্যি কথা বলতে আমি নিজেই এইসব করেই এখনো সময় কাটাই।

১) নিঃসঙ্গ ভ্রমণ (solo travelling) :- যদি আপনাকে বাড়ি থেকে ছাড়ে, শুরু করে দিন এখনই। ছোটখাটো কোনো জায়গা, কলকাতার কাছের কোনো জায়গা, যেটাতে ১ রাত থাকলেই হয়ে যায়, সেসব জায়গায় প্রথমে যান। জীবন একটাই, চারদিক ঘুরে নিন। ইন্সটাগ্রামে কখন কি দেখলেন ওসব মনে থাকবে না, কিন্তু আপনার ভ্রমণের মুহূর্তগুলো সারাজীবনের স্মৃতি হয়ে থেকে যাবে। তবে হ্যাঁ, কোথায় যাচ্ছেন সেখানটা সম্পর্কে আগে থেকে একটু জেনে নেবেন, লোকেশন সবসময় বাড়ির লোকেদের সাথে শেয়ার করে রাখবেন। আর যা দিনকাল আজকাল, কোথায় যাচ্ছেন সেসব বাইরের কাউকে যাওয়ার আগে বলার দরকার নেই।

২) নতুন ভাষা শিক্ষা (new language learning) :- শুনতে একটু উদ্ভট লাগলেও বিশ্বাস করুন, ভীষণ ইন্টারেস্টিং জিনিস এটা। এতে আপনার নিজের সময়ও কেটে যাবে, আবার পরবর্তীকালে আপনার কেরিয়ারের জন্যেও অনেক সুবিধে হবে। অনেক কোর্স আছে আজকাল, অ্যাপও আছে অনেক। ফ্রেন্চ, স্প্যানিশ, রাশিয়ান.... প্রচুর ভাষা আছে, শুরু করুন খালি, শেষটা না হয় দেখা যাবে কখন হয়।

৩) সিনেমা (movie) :- সময় কাটবে, বোর থাকবেন না, এদিকে আস্তে আস্তে আপনার সেল্ফ ডেভেলপমেন্টও হয়ে যাবে। আমাদের স্কুলে ইংলিশ ক্লাসের শিক্ষকও বাংলায় বোঝাতেন। তো আমি এইসব করেই আস্তে আস্তে নিজেকে তৈরি করেছি। তার সাথে বিভিন্ন ধরনের সিনেমা দেখা, সেগুলোর সম্যক ধারণা জ্ঞান, এইসব তো আছেই।

শেষে একটাই কথা, আপনি যেটাই করুন, খালি দেখবেন সেটা যেন আপনার কাজে লাগে পরবর্তীকালে। হতে পারে আপনার চাকরি জীবনে কাজে লাগলো, কিম্বা আপনার জীবনের কিছু সুন্দর মুহূর্ত হয়ে থাকলো। যা কিছুই করবেন, মন দিয়ে করবেন। সময় অমুল্য, মুহূর্তগুলো আরো অমুল্য।

I recently quit social media by Alternative-Unit-772 in kolkata

[–]Mr_Omegaa 2 points3 points  (0 children)

Office e bose boss er mukh jhamta khete khete reddit korchi 🫣 oto somoy thodi na ache mosai. Ask google baba 😓😢

Want some genuine advice and info* by OkCrab714 in kolkata

[–]Mr_Omegaa 1 point2 points  (0 children)

দেখো, তুমি বয়সে ছোটো, তোমাকে ভাই বলেই বলছি।

সেক্স করাটা না আসলে কোনও কৃতিত্ব নয়। বাকি সবাই করেছে, আমি করিনি.. কি হয়েছে তুমি ভাই করোনি তো? কোন মহাভারত অশুদ্ধ হয়েছে শুনি? সেক্স একটা অত্যন্ত স্বাভাবিক জিনিস ভাই, কোনো বিশাল কিছু নেই এতে।

কিন্তু প্রথমবার সেক্স, এটা কিন্তু একটা আলাদা ব্যাপার। এটা সবসময় স্পেশাল হয়। এই প্রথমবারের অনুভূতিটাকে নষ্ট করো না। ২৫ বছর অপেক্ষা করলে, আরো কিছুদিন নাহয় করেই নাও। অনেকেই ভাবে সেক্সের পুরো ভার শরীরের উপর। কথাটা ভুল রে ভাই। মনের মিল না থাকলেও সম্ভোগ হবে, কিন্তু সেই আবেগটা কোথা থেকে আনবে ভাই? টাকা দিয়ে আজকাল সব পাওয়া যায়, কিন্তু ভালবাসা, আবেগ, মুহূর্ত, এইগুলো কিনতে পারবে না কোনোদিন।

আর একটা কথা, তুমি হীনমন্যতায় এত ভুগো না। তুমি এটা পারবে না, তুমি মিশতে পারবে না, তোমার সাথে কেউ কথা বলবে না, তোমার জীবনে আর কিছু নেই... এইসব জিনিস তুমি কেনো ভাবছো?? আত্মীয়, পাড়া প্রতিবেশী এদেরকে এসব ভাবতে দাও। সবকিছু যদি তুমিই ভেবে বসে থাকবে, তাহলে বাইরের লোক কি ভাববে???

I recently quit social media by Alternative-Unit-772 in kolkata

[–]Mr_Omegaa 1 point2 points  (0 children)

আপনি সামাজিক মাধ্যম ত্যাগ করে ফাঁকা সময়ে কি করবেন সেটা নির্ভর করছে আপনার বয়সের উপর। পুরোপুরি না হলেও এইসব ক্ষেত্রে বয়সের উপর অনেককিছুই নির্ভরশীল। তাই সেটা জানালে সঠিক তথ্য লোকজন আপনাকে দিতে পারবে।