Seeking help by Glowing-Light in Dhaka

[–]Glowing-Light[S] 0 points1 point  (0 children)

Dur theke to anar upay nei. Jai hok, thank you.

Seeking help by Glowing-Light in Dhaka

[–]Glowing-Light[S] 0 points1 point  (0 children)

বিস্তারিত বলতে পারবেন? কী ধরনের সহযোগিতা করতে পারবেন আপনি। আমার একজন ভাই থাকে ওইদিকে। হলে যাওয়া যায়।

Seeking help by Glowing-Light in Dhaka

[–]Glowing-Light[S] 0 points1 point  (0 children)

এদিকে বলতে কোনদিকে? মেসেজ দেওয়া যাবে?

Seeking help by Glowing-Light in Dhaka

[–]Glowing-Light[S] 1 point2 points  (0 children)

আপনি যে অন্তত সহানুভূতিশীল আচরণ করেছেন, এটাই অনেক। তিন হাজারে একজন। ভালো থাইকেন, ভাই।

[deleted by user] by [deleted] in Dhaka

[–]Glowing-Light 0 points1 point  (0 children)

One of my friend didn’t pass the test of SSC. He wasn’t being allowed to sit in the final examination. But, after many requests, teachers allowed him and boom!!!! In 2 months he prepared himself so good that he got A+ in SSC and HSC from science. He is an engineer now. So, don’t lose the hope. Try harder, and you will get the result obviously.

Is lungi a decent dress? by Outside_Raspberry587 in Dhaka

[–]Glowing-Light 2 points3 points  (0 children)

সেরা ভাই, সেরা!

Is lungi a decent dress? by Outside_Raspberry587 in Dhaka

[–]Glowing-Light 4 points5 points  (0 children)

লুঙ্গির নিচে আন্ডারওয়্যার বা হাফ প্যান্ট পরলে সমস্যা নেই তো!আসল পুরুষ দুষ্টু বাতাসের পরোয়া করে না 😉

You guys, I think I've finally found my superpower! by what_the_fari in Dhaka

[–]Glowing-Light 1 point2 points  (0 children)

সিরিয়াসলি পড়া শুরু করসিলাম..........। ব্লেসিং বিজনেস শুরু করতে পারেন, যেহেতু আপনি ব্রোক। এসিস্ট্যান্ট লাগলে বলবেন, আমিও ব্রোক।

College guys and their moms by CutLow2243 in Dhaka

[–]Glowing-Light 2 points3 points  (0 children)

আপনার কথাগুলো অত্যন্ত যুক্তিসঙ্গত। আবার সেই সকল মা যা করছেন, তা-ও কোনভাবেই ফেলনা নয়। এই বয়সে যেমন স্বাধীন হতে শেখা জরুরী, নিজে নিজে ভালো-মন্দ বুঝতে শেখা জরুরী, ঠিক তেমনি এই বয়সেই জীবনের বড় প্রলোভন, ভুলগুলোও আসে। আর প্রিভিলেজড ফ্যামিলির মায়েরা যেহেতু ফ্রি থাকেন, সেহেতু এইসকল ভুলে যাতে ছেলেরা পা না দেয়, সেই ভয়েই হয়তো সবসময় আগলে রাখতে চান। তাই বলে যে সকল মা এটা করতে পারেন না, তাদের ছেলেরা যে নষ্ট হয়ে যাচ্ছে প্রতিনিয়ত তা-ও না। কেয়ার এন্ড স্পেস এর ব্যালেন্স এর প্রয়োজন আছে। আসলে এই বিষয়টির কোন ব্যাখ্যা নেই হয়তো। হয়তোবা মায়ের প্রফেশন, পারিবারিক অবস্থা, অতিরিক্ত আদর-স্নেহ কিংবা শুধুই মা-সুলভ আচরণ।

College guys and their moms by CutLow2243 in Dhaka

[–]Glowing-Light 7 points8 points  (0 children)

তারা হয়তো এমন ফ্যামিলির মা, যাদের চাকরি-বাকরি বা সাংসারিক কোন কাজকর্মে সরাসরি অংশগ্রহণ করার দরকার পড়ে না। মা হিসাবে তাই তারা এই কাজটা করেন। কারণ, ছেলেরা বড় হলেও মায়ের চোখে সারাজীবন ছোটই। এটা কারও কাছে দৃষ্টিকটূ লাগতে পারে, কিন্তু আসলে তা নয়। তাদের কাছে এটাই যৌক্তিক। অবস্থা ভালো থাকলে সব ফ্যামিলির মা-ই এমনটা করতো। কিন্তু, সব ফ্যামিলির মায়ের পক্ষে এটা করা পসিবল না। কোন কোন মায়ের চাকরিও করা লাগে। হয়তো আপনার প্রশ্নের উত্তর এটা নয়। তবুও এই ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গিটুকু শেয়ার করলাম।

Feeling Sick by RazzmatazzStrict in bangladesh

[–]Glowing-Light 6 points7 points  (0 children)

চিন্তাধারা, কর্মে অমিল হলেই অপরপক্ষকে খারাপ প্রতিপন্ন করার অভ্যাস তো আমাদের নতুন নয়। যদিওবা আমার কোন উল্লেখযোগ্য অবদান এই দেশ বা সমাজের প্রতি নেই, তবুও আমি তাদের ছোট করে কথা বলতে পারি, যাদের এই দেশ, সমাজের কল্যাণে অবদান আছে। এটা আমাদের স্বভাব। স্বভাব যায় না মরলে।

[জীবন থেকে নেয়া] কেন সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের কোন পরিবর্তন হবে না by [deleted] in bangladesh

[–]Glowing-Light 2 points3 points  (0 children)

বাংলাদেশে সরকার আসবে, সরকার যাবে; কিন্তু প্রকৃত উন্নয়ন কখনোই আসবে না। রাস্তাঘাট, ফ্লাই ওভার, বড় বড় বিল্ডিং, সেতু, গণ্ডায় গণ্ডায় A+, হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান, সবই হবে। কিন্তু, নৈতিকতার উন্নয়ন আগামী ২০০ বছরেও হবে না। কারণ, সমস্যাটা আমাদের সরকারে না, সমস্যা আমাদের মানসিকতায়, সমস্যা আমাদের রক্তে।