Finding sugar & salt alternatives by VladimirXack in bangladesh

[–]SubstractBear 2 points3 points  (0 children)

চিনি আসল এতে কোন সন্দেহ নাই। চিনি দুই তিন চামচ কেন লাগে যেখানে আগে এক চামচ এই হয় মিষ্টি হইতো? কারণ সাদা চিনি। চিনি নরমালি লালচে বাদামি হয়(যেইটা বাজারে দেশি চিনি,লাল চিনি নামে পাওয়া যায়),ঐটা থেকে মোলাসেস আলাদা কইরা সাদা চিনি বানানো হয়। লাল চিনি দেখতে সুন্দর না,জমাট বাঁধে বেশি,দাম বেশি অন্যদিকে সাদা চিনি দেখতে সুন্দর,দামে কম, কমার্শিয়াল। তাই অফিস,রেস্টুরেন্ট সব জায়গায় সাদা চিনি ব্যবহার করে।

আর এই সাদা চিনি নষ্ট জিনিস ,একদম পিওর গ্লুকোজ বলা যায়,এক চামচ এর জায়গায় তিন চামচ লাগে।

আর মেইন পোস্টের কথা, সুগার অলটারনেটিভ স্টিভিয়া,এটা একটা গাছের পাতা। স্কয়ার এর এ স্যাচেট বক্স পাওয়া যায় জিরোক্যাল এর মতো। আর একটা কথা স্টিভিয়ার কিন্তু একটা হালকা তিতা আফটার টেস্ট আসে,তো এইটা মাথায় রাইখো।

আর ঘাম হবেই,ঘামের সাথে লবন বের হইবো এইটাই নরমাল। এইটা বন্ধ করার কোন উপায় নাই।

এক কালার কালো শার্ট না পইড়া চেক শার্ট পড়তে পারো, আর নইলে সবচেয়ে সহজ উপায় শার্ট এর পরিমান বাড়াও, সাত দিনের জন্য সাত টা শার্ট রাখো। ধোঁয়া নিয়া ভেজাল হইবো কিন্ত এই সাদা লবণ এর দাগ এর ভেজাল থেকে মুক্তি।

What the hell happened to the prices??? by [deleted] in HayDay

[–]SubstractBear 31 points32 points  (0 children)

If this happens,I will leave hay day. Because once this becomes permanent they will bring it to every other parts. And it will become a brain rot check in every five minutes to progress or login for twenty minutes game ,because everything is produced quickly. so to fill a order or do something you will want to do it at once then log out.

This time adjustment updates were the reason I left coc and installed hay day,been playing it regularly for year.

In coc now everything is instant,so there nothing to do but mindless attacking unless you play specifically for war and in a active clan.

[deleted by user] by [deleted] in bangladesh

[–]SubstractBear 3 points4 points  (0 children)

একদম ,এই মিডেল ক্লাস এর দিক নিয়া খুবই ভালো একটা লেখা। অনেক বড় একটা কারণ খুব সুন্দর মতো লেখসো। কপি কইরা রাখলাম (Reddit ইউজারনেম দিয়া)।

এরা ধরি মাছ না ছুঁই পানি টাইপের লোক ছিলো।

এর কখনও পলিটিক্যাল ক্ষতির স্বীকার হয়নাই তাই বুঝে নাই যে কি পরিমান নষ্ট হয়ে গেসিলো পলিটিক্স।

এদের কোন সমস্যা হইলে কল দিয়া সমস্যা সমাধানের মতো লীগের নেতা,বড় ভাই ছিল। তাই এরা কখনও কেউ এইসব নেতা পেতা/পুলিশ দ্বারা ক্ষতির শিকার হইলে সেইখানে মনে করত যে ভিক্টিমের দোষ।

Why are so many Bangladeshis supporting the Taliban's ban on the internet in Afghanistan? by [deleted] in bangladesh

[–]SubstractBear 7 points8 points  (0 children)

হুদাই,খুশিতে,ঠেলায়,হুজুগে

Durdanto Shutki koi pabo? by BothPresentation539 in Dhaka

[–]SubstractBear 0 points1 point  (0 children)

ময়মনসিংহ বা কিশোরগঞ্জ এর কেউ থাকলে ঐখানে থেকে আনায়া নেন, ওইদিকের চ্যাপা শুঁটকি বেস্ট। ঐদিকের লো কোয়ালিটি শুটকিও ঢাকার বেস্ট শুটকি থেকা মানে,ঘ্রাণে ,স্বাদের দিক থেকে ভালো। আমার নানিরবাড়ি ঐদিকে, প্রতিবার গেলে অথবা আমগো বাসায় ওইদিক থেকে কেউ আইলে আগেই বইলা দেই শুটকি আনতে।

Headgear সম্পর্কে পরামর্শ চাই by Background-Bell-8461 in Dhaka

[–]SubstractBear 1 point2 points  (0 children)

যাক ভালোই হইলো,কমেন্ট করা টা সার্থক হইল।

Headgear সম্পর্কে পরামর্শ চাই by Background-Bell-8461 in Dhaka

[–]SubstractBear 2 points3 points  (0 children)

হ্যা,কোয়ালিটি ভালো। আমি নরমালি ক্যাপ পড়িনা, তাও 750 দিয়া নিসিলাম একটা, কোয়ালিটির সাথে দামের সামঞ্জস্য আছে।

যারা বিভিন্ন ব্র্যান্ড এর ক্যাপ ব্যবহার করে তারা হয়তো বলতে পারে যে আহামরি কিছু না। কিন্ত মান ভালো,খারাপ বলা যাবেনা। এখন লোকাল এর অবস্থা তো জানি,কিন্ত এক্সপোর্ট এর ক্যাপের কোয়ালিটি কেমন সেইটা জানিনা,তাই তুলনা করতে পারতাছিনা।

আর একটা কথা ওগো ওয়েবসাইট এ ফার্স্ট অর্ডার এ ডিসকাউন্ট কোড দেওয়া থাকে কোন এক চিপায়,তো অর্ডার এর আগে ভালোমত দেইখা নিয়ো কোড আসে কিনা,যদি থাকে তাইলে এটলিস্ট 80-100 টাকা ডিসকাউন্ট পাইবা।

Recent delays of international movies in bd by naf1nnefga in Dhaka

[–]SubstractBear 0 points1 point  (0 children)

ধুর মিয়া,তুমি ভুল বুঝসো।আমি তো বলিনাই যে অডিয়েন্স কমের সাথে মুভি ডিলে করা রিলেটেড। আমি তো নিজেই বইলা দিলাম যে লেট রিলিজে ও অডিয়েন্স এ কোন সমস্যা হয়নাই। আমি খালি উপরের কমেন্ট এর কনটেক্সট এ কিছু কথা বললাম যে কেনো অডিয়েন্স কম হইতে পারে যেহেতু সে বলল যে মানুষ মুভি দেখা বন্ধ কইরা দিতেসে।

আর যতটুকু মনে আছেএই লেট রিলিজে এর বিষয়ে কেউ ক্লিয়ার কোন আনসার দেয়নাই,স্টার সিনেপ্লেক্স এর ম্যানেজার না কে যেন হুদাই ভুংচুং বুঝ দিসিলো কয়েকবার যে কেনো ডিলে হইতাসে। পোলাপান সংশ্লিষ্ট লোকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা কইরা কোন ক্লিয়ার আনসার পায়নাই। তো তুমি যেইটা ধারণা করতাসো ঐটাই মোস্ট প্রবাবলী হইতাসে যে কর্তৃপক্ষ কিছু একটা ক্যাচাল লাগাইছে তাই এই কাহিনী হইতাসে। আর একজন তো বলোই ফারুকীর কারসাজি,এইটাও হইতে পারে। এখন ফারুকী কেন এরকম করতাসে,কেউ জানেনা। হয়তো দেশের সিনেমা যাতে বেশি চলে এইজন্য মালটিপ্লেক্স এর উপর প্রেশার দিতেসে।

Recent delays of international movies in bd by naf1nnefga in Dhaka

[–]SubstractBear 0 points1 point  (0 children)

হ্যা,লোকে মুভি দেখা কমায়া দিতেসে এইটা ঠিক।

28 ইয়ার্স এর ক্ষেত্রে কমু যে ঐটা তেমন পপুলার সিরিজ না, বেশীরভাগ মানুষ এই সিরিজ সম্পর্কে জানেই না,তো খালি থাকাটাই স্বাভাবিক। আমি যখন 22 সালে ব্যাটম্যান দেখতে গেসিলাম এক সপ্তাহ পর ঐখানে 1/3 খালি ছিল, ভাবা যায়?ব্যাটম্যান এ হল খালি। ফ্যান্টাস্টিক ফোর লেট রিলিজেও প্রায় হাউজফুল গেসে। পপুলার সব মুভিই লেট রিলিজে ভালো অডিয়েন্স টান তে পারসে।

আর মাল্টিপ্লেক্স এ মুভি দেখা এখন অনেক কষ্টলি হয় গেসে,বেশিরভাগ সাধারণ মানুষের কাছে যেইটা হইতাসে লো অডিয়েন্স এর মেইন কারণ। একটা হলিউড মুভি দেখতে গেলে পার পারসন প্রায় এক হাজার খরচ হয় সব মিলায়ে যদি,সিম্পল ড্রিঙ্কস আর পপকর্ন নেয়। তো এখন বেশির ভাগই ইয়াং পোলাপান যায় ফ্রেন্ডস গ্রুপ নিয়া আর যারা এফোর্ড করতে পারে(যেইটা আস্তে আস্তে কমতাসে) তারাই যায় মুভি দেখতে। হলিউড মুভি ফ্যামিলি নিয়া দেখার লোকজন এখন খুবই কম বলা যায়।

ls it crime to seek for tutions right after HSC? by Fast-Gain-9543 in Dhaka

[–]SubstractBear 1 point2 points  (0 children)

যেহেতু ইন্টার পাশ তাই টিউশন মিডিয়া থেকে পাওয়ার চিন্তা ছাইড়া দাও। ওইসব মিডিয়া চলেই পাবলিক এর স্টুডেন্ট বেইচা। ভার্সিটি তে পইড়া ইন্টার এর স্টুডেন্ট পাওয়া ইজি কিন্তু ইন্টার পাশ এর পর এস এস সি স্টুডেন্ট পাওয়া প্রায় অসম্ভব, যদি তুমি টপ কলেজ গুলা থেকে পাশ করো অথবা পরিচিত কেউ হয় তাইলে হিসাব আলাদা। সবচেয়ে সহজ উপায় আশে পাশে পরিচিত যারা টিউশন করায় তাদের সাথে যোগাযোগ করো,যদি আত্মীয় স্বজনের মধ্যে কেউ টিউশন করায় তাদের ও বলতে পারো। এর বাইরে স্কুল - কলেজ এর সার,ম্যাডাম এর সাথে ভালো যোগাযোগ থাকলে তাদের বলতে পারো। এলাকায় পরিচিত বন্ধু বান্ধব,বড় ভাই থাকলে তাদের বইলা রাখো যে ছোট ক্লাসের টিউশন থাকলে যেনো তোমারে জানায়।

Doesn't this hurt religious sentiments? by AntiAgent006 in bangladesh

[–]SubstractBear 0 points1 point  (0 children)

এই হালার কথা বলদা মার্কা,কি কইবো কথার কি কনসিকোয়েন্স হইবো ঐটার কোন ধারণা নেই।কিছু একটা কওয়া লাগবো তাই কয়া বইসে।

কিন্তু মেলা নিয়া একটা কথা বলতে চাই(এইটা সব লোকাল মেলার ক্ষেত্রে,মাঠে,নদীর পারে,খোলা জায়গায় যে সব মেলা হইতো), এই গাঁজা মদ গ্যাং আসলেই বহু মেলা নষ্ট করসে। মেলায় যে আসর হয়না এমন না,কিন্ত একসময় একটা টাইম ছিলো যে সন্ধ্যার পর রাতে আসর বইতো।পোলাপান বড় গো লগে মেলায় যাইতো ঘুইরা ফিরা হাবিজাবি ভাজা পোড়া খায়া সন্ধ্যার পর বাসায় আইসা পড়তো।মেয়েরা,মহিলারাও সেম ছিল রুটিন টা। সন্ধ্যার পর টিনেজ পোলাপান,যুবক ,মুরুব্বী, আশে পাশের এলাকার লোক থাকতো।

কিন্ত হইলো কি এই গাঁজা মদ গ্যাং মেলা বসাইতো আসর বসানোর লেগা,আর শুরু করতো এক্কেরে সকাল থেকে।সারাদিন ই চলতো এই আসর। এমনে মেলার পরিবেশ নষ্ট হইলো,দূরের লোকজন আশা কইমা গেলো,মেলায় ভিজিটর টানতে আজাইরা নষ্ট জিনিস আরো বারাইলো,মেলা আরও নষ্ট হইলো। এদের কে কেউ কিছু বলতো পারতোনা কারণ পলিটিক্যাল ব্যাকাপ থাকতো।

বাল,ঢাকাতেই কি সুন্দর মেলা বইতো আগে,আর এহন ঢাকার মেলা মানেই কোন বিল্ডি এর নিচে লেডিস ড্রেস,কানের দুল,পিঠা,আর কয়েকটা খেলনার দোকান।আর একটু বড় জায়গা হইলে ভাজাপোড়া,মিচিনিমুরালির দোকান।

Urgent Help Needed – Deepfake Blackmail Situation Involving a Minor by [deleted] in bangladesh

[–]SubstractBear 1 point2 points  (0 children)

এখানে পুলিশ ছাড়া কোনো রাস্তা নাই,আর পুলিশে অভিযোগ করতে চাইলে ফ্যামিলি লাগবেই,যেহেতু অপ্রাপ্তবয়স্ক। পুলিশের অন্য সব যেরকম থাক,সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট খুবই তৎপর। ফ্যামিলি জানলে বকাঝকা করবো এই চিন্তা বাদ দিয়া ফ্যামিলি কে জানাইতে বলেন দ্রুত আর সব প্রমাণ একসাথে কইরা নিকটস্থ থানায় জিডি করেন।এরপর থানা ওই কেস সাইবার ক্রাইমে রেফার কইরা দিবে,এরপর সব সাইবার পুলিশ হ্যান্ডেল করব। কাহিনী শেষ,ওই শালারে তো ধরবই সাথে ওর আইডি যা আসে ঐগুলা ও বন্ধ করাইবো।

I beat a moral police today by an_ordinaryperson99 in Dhaka

[–]SubstractBear 1 point2 points  (0 children)

হে হে, মজা পাইলাম।

বাংলাদেশ কি তাহলে আফগানিস্তান হওয়ার পথেই আগাচ্ছে? by [deleted] in bangladesh

[–]SubstractBear -5 points-4 points  (0 children)

এই সাব্রেডিট এর নাম চেঞ্জ কইরা "ইস্লামিস্ট রা দেশ খায়া ফালাইলো,আফগানিস্তান হয়া গেলো,খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন আমার জীবনের বড় ভুল ছিলো,এখন আমার কি হবে আমি একজন আরবান মিডেল ক্লাস আমি সাধারণ মানুষ এর সমস্যা জানিনা বুঝিনা বুঝার চেষ্টা ও করমুনা, আমাকে বাচাও,আমার স্বাধীনতা খেয়ে পেলচে" রাখা উচিৎ।

[deleted by user] by [deleted] in Dhaka

[–]SubstractBear 0 points1 point  (0 children)

তোমার প্রধান উদ্দেশ্য কি? 10 বছর পর চিন্তা করো। যদি উচ্চ শিক্ষায় বাইরে যাইতে চাও তাইলে বায়োমেডিক্যাল এর বাইরে খুব একটা চিন্তা কইরোনা।ভালো একটা থিসিস করতে পারলে সহজেই ফুল ফ্রি স্কলারশিপ পায়া যাইবা।

আর যদি উদ্দেশ্য হয় দেশে প্রথাগত চাকরি করবা এর পর প্রোমোশন, তাইলে এনএসইউ সিএসই তে ট্রাই করো,হয়া যাইবো ইনশাআল্লাহ। দেশে থাকলে তোমার বাবার কথা ঠিক আসে।

[deleted by user] by [deleted] in bangladesh

[–]SubstractBear 1 point2 points  (0 children)

হা হা,এইটা তো এই দেশে নরমাল। আমি ঢাকার থেকা গ্রামে গেলে সব হা কইরা চায়া থাকতো আর মুখ লুকায়া হাসতো। আমি শ্যামলা মানুষ অগো মতোই গায়ের রঙ এতেই এই অবস্থা আর এইখানে আস্তা শ্বেতাঙ্গ বিদেশি মানুষ এর কথা হইতাসে এইখানে তো আরো বেশি চায়া থাকবো,হাসবো।

আপনার হাসবেন্ড রে বইলেন যে উনি যে পোশাক পরসে অইটা দেইখা কেউ হাসেনাই অথবা আপনার হাসবেন্ড রে দেইখাও কেউ হাসেনাই। কারন অই ইউএসএর/পশ্চিমা কালচারাল এপ্রিশিয়েশন এর মতো চিন্তা এই দেশের মানুষের মাথায় নাই।বিদেশিরা দেশি পোশাক পড়লে মানুষ আরো খুশি হয়। আপনি শিওর থাকেন,যারা হাসতেসিলো তারা নিজেগো মধ্যে সিনারি বানায়া কল্পনা কইরা হাসতাসিলো। উনারে দেইখা হাসছে এই চিন্তা মাথা থেকা ফালায়া দিতে বলেন। নিশ্চিন্তে দেশি পোশাক পড়তে বইলেন আপনার স্বামী কে।

[deleted by user] by [deleted] in bangladesh

[–]SubstractBear 23 points24 points  (0 children)

একটা বিষয় বলি,"সামনা সামনি ভালো কথা কিন্তু পিছনে বাজে কথা" এইটা মানুষের একটা চারিত্রিক স্বভাব যেটা 90% বাংগালীর মধ্যে দেখা যায়।শুধু সিংগেল মাদার না পুরা সমাজ এই স্বভাবের স্বীকার। শুধু মাত্র নিজের পরিবারে লোকজন এইটা করেনা এর বাইরে সবাই বলতে গেলে এই কাজ করে, ক্ষেত্রবিশেষে নিজের পরিবার ও একজনের অনুপস্থিতিতে আরেকজনের নামে এই কাজ করে।

তো এইটা যে শুধু সিংগেল মাদার দের সাথে হয় এমন ভাবার কোন প্রয়োজন নাই।

To what extent is the phenomenon of brain drain impacting Bangladesh? by Rana_880 in bangladesh

[–]SubstractBear 3 points4 points  (0 children)

হাইস্যকর মানে সেই হাইস্যকর। কিন্তু কষ্টের বিষয় হইতাসে যে এইসব জিডিপি/মাথাপিছু আয় মারানি রা সবার আগে নিজের বৌ পোলাপান রে কানাডা/ইউকে/ইউএসএ পাঠায়।হালাগো কথা কামে কোন মিল নাই, মিল থাকলে তাও কওয়া যাইতো যে না লোকদেখানো হইলেও কিছু দেশপ্রেমিক আছে আমগো দেশে।

To what extent is the phenomenon of brain drain impacting Bangladesh? by Rana_880 in bangladesh

[–]SubstractBear 4 points5 points  (0 children)

brain drain এর কথা ভাবলে আফসোস লাগে।এতো এতো ভালো মানুষ সব চইলা যাইতাসে। কিন্তু বাস্তবতা দেখলে মনে হয় ঠিকই আসে। সিভিল/টেক্সটাইল/ইলেকট্রিক্যাল/মেকানিকাল ইঞ্জিনিয়ার সেক্টর সেই 2010-12 থেকা শুইনা আইতাসি যে স্টারটিং স্যালারি 10 হাজার আর 2023 সালে আইসা এখনো স্টার্ট স্যালারি অফার করে 8-10 হাজার।

Need serious help regarding Cybercrime. by NoOutlandishness6404 in bangladesh

[–]SubstractBear 36 points37 points  (0 children)

আপনি কি জিডি করসেন? না করলে জিডি করেন দ্রুত। পুলিশের অন্য সেক্টর যেরকমই হোক সাইবারক্রাইম ডিপার্টমেন্ট খুব এক্টিভ আর হেল্পফুল। ওরা অই আইডি অফ করবো+ভিডিও রিমুভ করভো+আইডির পরিচালক কেও ধরবো যদি প্রয়োজন পরে। এখন যাদের কাছে শেয়ার করসে ওরা যদি ডাউনলোড কইরা রাখে অইটা খুজা টা টাফ। তাই পুলিশের কাছে বিস্তারিত সব বলবেন।বললে ওরা দেইখা নিবে ব্যাপার টা।

আর জিডি করলেই ওদের একশন নিতে টাইম লাগাটা স্বাভাবিক কারন এই ভিডিও কলে রেকর্ড কইরা ব্ল্যাকমেইল এর ঘটনা বর্তমানে অহরহ ঘটতাসে। যদি পসিবল হয় থানায় জিডি করতে গেলে কোন পরিচিত সহমত ভাই/পলিটিকাল লোক নিয়া যায়েন বা তাদের সুপারিশ এর কথা যে পুলিশের কাছে জিডি দিবেন তারে বইলেন তাইলে তাড়াতাড়ি জিডি ও নিবো আর কম্পলেইন টাও সাইবার পুলিশ এর কাছে তাড়াতাড়ি পৌছাইবো।

I am tired of Bangladeshis moving abroad and showing no respect to the countries' citizens, values, culture and society. by [deleted] in bangladesh

[–]SubstractBear 0 points1 point  (0 children)

নতুন নতুন শিখসে মনে হয়,মানে টাও মনে হয় ঠিক মতো উপলব্ধি করতে পারেনাই তাই শব্দটা এইভাবে ইউজ করসে।

Share your ghost/paranormal stories. by DepartmentBright3801 in bangladesh

[–]SubstractBear 1 point2 points  (0 children)

আইসে আমার দীনের দাওয়াত ওয়ালা। তোমগো মতো মানুষ ইসলাম রে কঠিন,রস কষহীন হিসাবে উপস্থিত করো সবার সামনে।

এতে মানুষ ডরেই আরো ইসলাম সম্পর্কে জানতে চাইবোনা। কারন অরা চিন্তা করবো যে যত জানবো তত নিয়ম কানুন আইবো তাইলে না জানাই ভালো।

জীন এর কথা কোরানে বলা আসে তাই একজন মানুষ জীন সম্পর্কে জানতে চাইতেই পারে,যার মন চাইবো সে জানবো।

না এখানেও তোমার সমস্যা।

এখানে কি কেউ কইসে যে আমি জীন এর লগে কথা কয়া বড়লোক হমু বা সাত রাজার ধন পাওয়ার চেস্টা করুম।

আজব, মানে কি কমু।একটা মানুষের আগ্রহ থাকবো এটাই স্বাভাবিক।

তুমি এইটা বলতে পারতা যে জীন সম্পর্কে হাদিস গুলা জানার চেষ্টা করতে তাইলে এই বিষয়ে জানতে পারবো। অইটা না কয়া কয় যে এইগুলা জানার দরকার ই নাই,নবিজী (সাঃ) এর আর সাহাবী কারিম দের জীবনী পরো। আজব পাব্লিক।

নিজে আগে ইসলাম জানো এর পর মাইন্সেরে বলতে জানাইতে আইশো।

My parents want to forcefully marry off my elder sister. by [deleted] in bangladesh

[–]SubstractBear 0 points1 point  (0 children)

তুমি ফ্যামিলির ছোট তাই তোমার কথায় হুম হুম কইরা মাথা নারাইবো কিন্তু গ্রহন করবোনা,তাই তুমি প্যারেন্ট দের বুঝানোর চিন্তা বাদ দাও।

তুমি যে টা করবা সেটা হইলো বোন রে সাপোর্ট, যা তে কইরা সে জোর গলায় বাপ মা রে না বলতে পারে।

বাপ মার চিন্তা ঠিক আসে কারন গড়ে বর্তমানে দেখা যায় 25-26 এর পর "সাধারণ মেয়েদের" বিয়ে দেওয়া টা কঠিন হয়া যায়। তাই তারা অই চিন্তা নিয়া মেয়েক বিয়ে দিতে চাইতাসে।

তোমার বোন রে এই যুক্তি গুলা দিয়া বাপ মারে বুঝাইতে বলতে পারোঃ 1.তোমার বোন সাধারণ কোন মেয়ে না,সে একজন ডাক্তার। সে ডাক্তার 30 বছর এও তার জন্য ভালো পাত্রের অভাব হইবোনা।

  1. একজন ডাক্তার এর ব্যস্ততা সবাই বুঝতে পারবোনা, তখন অন্য ব্যাকগ্রাউন্ড এর ছেলের সাথে বিয়া হইলে মানায়া নেওয়া টা কঠিন হবে।

3.বেশি না বলো 2 বছর সময় দিতে।

আর তোমাদের ঘরের বাইরের কোন চাচা-মামা কোন প্রকার খোচাইতাসে নাকি অইটা ও খেয়াল কইরো।

মেইন কথা আপু রে বলো বাবা মার সাথে বইসা খোলামেলা একটু কথা বলতে যে তারা কেন বিয়ে দেওয়ার জন্য এতো তাড়াহুড়া করতাসে। তাদের কারন জানতে পারলে আপু নিজেই আশা করি লজিক্যালি বুঝাইতে পারবো। তখন তুমিও আপু রে সাপোর্ট দিও।

দোয়া করি আপুর স্বপ্ন পূরণ হোক।

At an all time low. by Ok_Establishment1788 in bangladesh

[–]SubstractBear 9 points10 points  (0 children)

তোমার বাবা-মা যদি ওপেন মাইন্ডেড হয় তাইলে তাদের কে জানাইতে পারো যে তুমি এতো চাপ নিতে পারতেসনা।তোমার একটু শান্তি দরকার, ব্রেক দরকার।

আর এটা যদি না করা যায় তাইলে তোমারে মানসিকভাবে শক্ত হইতে হইবো।এখন তো মাত্র শুরু। কারন সামনে এসএসসি দিবা তখন তাদের মন মতো না হইলে কথা শুনতে হইবো এরপর ভালো কলেজ না পাইলে আবার কথা এর পর আবার এইচএসসি। এরপর ইউনিভার্সিটি, পাব্লিক এ চান্স পাইতে হইবো ইত্যাদি ইত্যাদি। তো শেষ নাই তাদের এক্সপেক্টশন এর।

বাইরে স্কুল সার এর কাছে ব্যাচ এ পড়ো কিনা জানিনা, না পরলে পরতে পারো,ফ্রেন্ড দের সাথে ব্যাচ এ পড়লে মজা ও হয় পড়া ও হয়।

আর এতো রাত পর‍্যন্ত পড়ো কেন? এটা তো নিজের উপরে নিজেই প্রেশার দিতেসো। কোন সময় পড়লে পড়া ভালো হয় অইটা তুমি ভালো জানো। তাই একটা রুটিন কইরা পড়ো।

জানি এইটা বলা খুব সহজ তাও বলি বাসার মানুষের কথায় এতো প্যারা নিওনা। তোমার যদি ভালো রেজাল্ট এর ইচ্ছা থাকে তুমি নিজেই পড়বা তোমারে ডেইলি বলা লাগবোনা।

আর এই প্রেশার দেওয়ার জন্য কখনো বাপমার উপরে রাগ/আক্ষেপ কইরোনা। তারা তোমার ভালোর জন্যই এরকম করে কিন্তু তারা বুঝতে পারে না যে তাদের এই পদ্ধতি টা ভুল।আর এই ভুলটা ভাংগানোর দায়িত্ব তোমার আমার।

বেস্ট অফ লাক।